বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। ।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ১১ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে।
জানা যায়, প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমুলিয়া মডেল টাউন এলাকার আগুন লাগা কারখানাটি টিনশেডের।
বিএনএ/ওজি
![]()

