বিএনএ, ডেস্ক :বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পাথরঘাটা ও আমতলী উপজেলায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুনায় দুপুরের দিকে কালবৈশাখী ঝড়সহ মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। এসময় আমতলী উপজেলার বাসিন্দা কৃষক নুরজামাল মাঠের পানিতে মাছ ধরছিলেন। অপরদিকে পাথরঘাটার বাসিন্দা আল-আমীন বলেশ্বর নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এ বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের নিকট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ওজি
![]()

