বিএনএ, চট্টগ্রাম : মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি। আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে জাহাজটি ভেড়ে ।এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।
এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে এসেছিল আরো দুটি জাহাজ।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এ ছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।
বিএনএ/ওজি
![]()

