25 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারের হোটেল কক্ষে মিললো মরদেহ

কক্সবাজারের হোটেল কক্ষে মিললো মরদেহ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার শহরের এন্ডারসন রোডের হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ সেখানে যায়। উদ্ধার করা মরদেহটি ফেনীর শ্রীধাম চন্দ্র দাশের ছেলে অর্জুন দাশ (৬০) ’র বলে জানা গেছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হওয়ার পর কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বুধবার বিকেলে কক্ষটির সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চারপাশ পর্যবেক্ষণ ও দেহের সুরতহাল করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ সময় কক্ষে পড়ে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে যায়। উদ্ধারকালে মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা পাওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ