25 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ১৫ দিনে দুর্ঘটনায় ৩৯৪ মৃত্যু

ঈদের ১৫ দিনে দুর্ঘটনায় ৩৯৪ মৃত্যু


বিএনএ, ঢাকা:  ঈদের আগে এবং পরে সড়ক, নৌ ও রেলপথে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আহত হয়েছে ১ হাজার ২৮৮ জন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী  প্রতিবেদনে বলেন,  ঈদের এই ১৫ দিনে সারাদেশে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৩৫১ জন নিহত এবং অন্তত ১০৪৬ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ