16 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » নয়াপল্টনে তারেক রহমান

নয়াপল্টনে তারেক রহমান


বিএনএ, ঢাকা: প্রায় দেড়যুগ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ উপলক্ষে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। তবে সীমিত পরিসরে দলের সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। নিরাপত্তার অংশ হিসেবে কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিমও অবস্থান নিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ