22 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » আঙ্গুলের ছাপে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

আঙ্গুলের ছাপে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়া

বিএনএ, ডেস্ক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন বেগম খালেদা জিয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় তাঁর পক্ষে নির্ধারিত আসনগুলোতে দাপ্তরিক এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

দলীয় সূত্র অনুযায়ী, বেগম খালেদা জিয়া এবার তিনটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে লড়বেন, যার মধ্যে রয়েছে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসন।

তফসিল অনুযায়ী, সংগৃহীত সকল মনোনয়নপত্র আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে যাচাই-বাছাই করা হবে। বৈধ প্রার্থীদের তালিকা থেকে নাম প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এর পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে।

মূলত আজকের দিনটি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কারণ বিকেল ৫টার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণের সুযোগ থাকবে না। বর্তমানে সারা দেশে বিএনপি ও জোটের প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্বাচন কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ