28 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » দশ হাজার সেনার বিপরীতে ১০ লাখ সেনা মোতায়েন করছে ইরান

দশ হাজার সেনার বিপরীতে ১০ লাখ সেনা মোতায়েন করছে ইরান


বিএনএ, বিশ্বডেস্ক :যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণ  প্রতিহত করতে ১০ লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সামরিক সূত্র জানিয়েছে যে, দক্ষিণ ফ্রন্ট দিয়ে স্থলযুদ্ধে জড়ানোর যে কোনো মার্কিন প্রচেষ্টাকে একটি ‘ঐতিহাসিক বোকামি’ হিসেবে গণ্য করা হবে ।

বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখান থেকে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়।

ইতোমধ্যে ১০ লাখ সেনার একটি বিশাল বাহিনীকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গত কয়েক দিনে ইরানি তরুণদের মধ্যে যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপক আগ্রহ দেখা গেছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আধাসামরিক বাহিনী বাসিজ, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরসিজি) এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবী রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন।

সামরিক সূত্রটি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার যেকোনো মার্কিন চেষ্টা হবে মূলত একটি ‘আত্মঘাতী’ এবং ‘বলিদানমূলক’ কাজ। ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ রাখার বিষয়ে তাদের অবস্থানে অনড় রয়েছে এবং যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্র।  এর পর পর ইরানের ১০ লাখ সেনা প্রস্তুত রাখার এই সংবাদ আসে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ