30.4 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে ৯২০

ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে ৯২০


বিএনএ, বিশ্বডেস্ক : পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে ৯২০ এ দাঁড়িয়েছে । জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজও বলেছেন, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল।

সরকারি হিসাব অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০০ জন জীবিত অবস্থায় আটকা রয়েছেন। তবে ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এতে স্বজনদের উদ্বেগ, হতাশা ও ক্ষোভ বাড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা উদ্ধার তৎপরতা শুরু করেছে। স্পেন, এল সালভাদর, সুইজারল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকোসহ মোট ১৭টি দেশের বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার গভীরে, আর দ্বিতীয়টির কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ