33.6 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা


বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলি ৬ মাস পর খোলা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টায় দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। এখন চলছে গণনা। এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব উপস্থিতি ছিলেন।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১১ কোটি ৭৮লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

উল্লেখ্য, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে। কমিটিতে জেলা প্রশাসক সভাপতি এবং কিশোরগঞ্জ পৌরসভার মেয়র/প্রশাসক সাধারণ সম্পাদক।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ