28 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে গোসল করতে নেমে সাঙ্গু নদীর পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইসলাম মুমু কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সাদিয়া ইসলাম মুমু কয়েকজন বান্ধবীকে নিয়ে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে পিকনিকে যায়। পরে তারা নদীতে গোসল করতে নামলে মুমু পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে নদী থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পিকনিক শেষে গোসলে করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে শিক্ষার্থীযে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার আগে শিক্ষার্থী মৃত্যু হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ