27 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত


বিএনএ, ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।সোমবার রাত সোয়া ১০টার দিকে বিমান সেনাদের বহনকারী পিকআপ থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন বিমানবাহিনী সদস্য নিহত হন। নিহতরা হলেন– ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল রকিবুল এবং এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনিয়র অফিসার আবুল খায়ের, এলএসি রিফাত উল্লাহ, এলএসি শাহজাদা, অপারেটর আহাদ। নিহত ৩ জনের মরদেহ এবং আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে ঢাকায় নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা