27 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫


বিএনএ,ঢাকা: নেপাল-চীন সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে দুই দেশের বিভিন্ন এলাকায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৭১ জন। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেল নিয়ে। ঘন কাদায় টানেল ও প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঢেকে যাওয়ায় সেখানে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। বিভিন্ন প্রকল্পের ৯০০-এর বেশি শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, টানেলের ভেতরে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কাদার ঘনত্ব ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে বিপর্যয় এতটাই ভয়াবহ যে শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ গণকবর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এসব মরদেহের শেষকৃত্য নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা