বিএনএ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দিবেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
দেশের ভিতরের তিন শ্রেণির নাগরিক এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন – সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা। এছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
নির্বাচন কমিশনের সূত্রমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিএনএ/শাম্মী
![]()

