35.6 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুুরিস্ট ভিসা

অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুুরিস্ট ভিসা


বিএনএ, ঢাকা: অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোববার (২৮ জুন) থেকে আবেদন গ্রহণ করা হবে। মানবিক বিবেচনায় আমরা মেডিক্যাল ভিসার গতি বাড়াবো। পাঁচটি আইভ্যাক দিয়ে আবেদন নেওয়া হবে। সেগুলো হলো— ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা। পর্যায়ক্রমে এই কার্যক্রম অন্যান্য শহরে বিস্তৃত করা হবে ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তঃসম্পর্কে স্থবিরতার কারনে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে, কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ