বিএনএ, ঢাকা: ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে জামায়াত। বুধবার (২৪ জুন) গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন, শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়।
বিএনএ/ওজি
![]()

