33.7 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - জুন ২৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা


বিএনএ, ক্রীড়া ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা।বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেইতে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক থাকলেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।

স্কোরলাইন খুলতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি এশিয়ার দলটি।

ম্যাচের ৬৩তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। সেপাং মোরেমির ক্রস থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন তিনি। এই জয়ে নকআউট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ