29 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের


বিএনএ, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে জোটটি। এর মধ্যে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলা শহরগুলোতে সেমিনার আয়োজন করা হবে। ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং ৫ আগস্ট সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ