32.3 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ


বিএনএ, ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন কারখানার শ্রমিক আল-আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই রুমে গ্যাসলাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে তাদের ছয়জনের শরীর ঝলসে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থায় গুরুতর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ