33.3 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের লড়াই

সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের লড়াই


বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ‘জি’ গ্রুপে  ২-২ গোলে ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড। দারুণ এক লড়াইয়ে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের  লস অ্যাঞ্জেলেসের মাঠে  অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের নিখুঁত পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন এলিজা জাস্ট।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ইরান। ২৩তম মিনিটে মেহদি তারেমির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের। তবে ৩২তম মিনিটে সেই হতাশা কাটিয়ে সমতায় ফেরে এশিয়ার দলটি। বক্সের ভেতরে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজাইয়ান।

১-১ সমতায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এলিজা জাস্ট।

তবে হাল ছাড়েনি ইরান। ৬৪তম মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান মোহাম্মদ মোহেবি। প্রথম গোল করার পাশাপাশি দ্বিতীয় গোলেও অবদান রেখে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন রেজাইয়ান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ