26 C
আবহাওয়া
৯:১০ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত


বিএনএ, ঢাকা:ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প হয়েছে।মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।আর ময়মনসিংহ থেকে উৎপত্তিস্থল ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ