বিএনএ, ছাগলনাইয়া : মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ছাগলনাইয়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের যশপুর ও সতর এলাকাবাসীর উদ্যোগে রৌশন ফকির মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান এম নুরুল হোসেন খোকার সভাপতিত্বে এবং উত্তর যশপুর ফুলকুঁড়ি সংঘ ও পাঠাগারের সাবেক সভাপতি আরিফ উদ্দিন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন এবং মহামায়া ইউনিয়ন জামায়াতের আমির খুরশিদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুন্সী রফিকুল আলম মজনু বলেন, কোনো মাদক কারবারিকে এলাকায় থাকতে দেওয়া হবে না। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে হবে।
বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন / এইচ.এম।
![]()

