29 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও

উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও


বিএনএ, ঢাকা : দেশের আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩৬-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভূল্লী, বগুড়ার মোকামতলা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, কক্সবাজারের মাতামুহুরী, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, কুমিল্লার বাঙ্গরা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ