বিএনএ,ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবিতে এ পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৫ মার্চ) বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
বাসটি দুর্ঘটনার কবলে পড়ার পর বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে টেনে তোলা হয়। উদ্ধার অভিযানের এই পর্যায়ে ২৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। একটির নেতৃত্বে আছেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অপরটির নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম। কমিটি দুটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনএ/ওজি
![]()

