27 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেফতার

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেফতার


বিএনএ, ঢাকা:  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অজয় খোকন সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এসব কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, বা অতীতে কোনো সহিংসতায় জড়িত ছিলেন কি না—সেসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ