32 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান


বিএনএ, ডেস্ক :নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়েছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।পরদিন নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ