27 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৩, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে।  এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮টি শিশু।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৩৩টি শিশু মারা গেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ