32 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) তেহরান সফর করবেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তিনি ইরান সফর করবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। খবর রয়টার্সের।

পাকিস্তান সরকারের দুটি সূত্রও আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করে। প্রথম সূত্রটি জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে।

দ্বিতীয় সূত্রটি জানায়, আলোচনায় সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিও উঠে আসবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।

বিএনএনিউজ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা