28 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলঘাদর

ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলঘাদর


বিএনএ, বিশ্বডেস্ক : ইরান সরকার মোহাম্মদ বাঘের জোলঘাদরকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত সাবেক প্রধান আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে তিনি দায়িত্ব নিচ্ছেন । গত সপ্তাহে ইসরায়েলের হামলায় লারিজানি নিহত হন।

জোলঘাদর এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ