35.5 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ডলারের দাম আরও বেড়েছে

ডলারের দাম আরও বেড়েছে


বিএনএ, ঢাকা: টাকার বিপরীতে ডলারের দাম আরও বেড়েছে। বুধবার (২২ অক্টোবর) বিভিন্ন ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৭৫ পয়সা, যা গত সপ্তাহে সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (২২ অক্টোবর) আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে সম্প্রতি ডলারের দাম বাড়ছে।

এ দিকে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার (প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে) কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ