28.3 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে, নিহত ৪

হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে, নিহত ৪


বিএনএ,হবিগঞ্জ:হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

এসআই ইউসুফ জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিল। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ