বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল পাঁচটার দিকে নগরের মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।
তাদের উদ্ধার করা শহিদুল ইসলাম বলেন, মুরাদপুরে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজনকে গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহযোগিতায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দুইজনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

