28.3 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েল-উপসাগরীয় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা,আইআরজিসি দাবি নিহত ২০০

ইসরায়েল-উপসাগরীয় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা,আইআরজিসি দাবি নিহত ২০০


বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একাধিক ইসরায়েলি শহর ও উপসাগরীয় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র  করেছে।এসব সমন্বিত হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আইআরজিসি ।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, তাদের ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা এবং কিরিয়াত।

এছাড়া উপসাগরীয় অঞ্চলে কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো নিহতের তথ্য নিশ্চিত করেনি। দেশটির জরুরি চিকিৎসা সেবা জানায়, আরাদ শহরে অন্তত ৮৮ জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা এলাকা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ