বিএনএ, ঢাকা:আসন্ন সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন।’
মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে দলীয় লোক থেকে থাকলে তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।
এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বিএনএ/ওজি
![]()

