27 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » এআই অপব্যবহার রোধে তৈরি হচ্ছে বিশেষ সেল

এআই অপব্যবহার রোধে তৈরি হচ্ছে বিশেষ সেল


বিএনএ, ঢাকা : জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার ও অপতথ্য প্রতিরোধের জন্য সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত কর্মশালায় বক্তৃতা এ কথা জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ