27 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - মে ৩, ২০২৬
Bnanews24.com
Home » পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে হত্যা

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে হত্যা


বিএনএ, ঢাকা : পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জুবায়েদ হোসাইন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ওইটা তার টিউশনির বাসা ছিল। ওই বাসায় তার টিউশনি ছিল। এখনো কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ