33 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত ২

সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত ২


বিএনএ, ঢাকা : রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৩ জন।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে

মূলত, কেরাণীগঞ্জ থেকে ট্রলারযোগে কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পেছন দিক থেকে উঠতে গেলে এ দূর্ঘটনা ঘটে।

এসময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি।

ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর