বিএনএ, বগুড়া : ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সান্তাহার পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুইটার দিকে সান্তাহার স্টেশন থেকে কিছুটা সামনে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার শিকার হয়। লাইনে মনে হয় কাজ করতেছিল, সিগন্যাল মনে হয় বুঝতে পারে নাই।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

