বিএনএ, ঢাকা : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে সম্বোধন করেছেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। এর প্রতিবাদে রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার সঙ্গে জড়িত থাকায় শুক্রবার (১৭ এপ্রিল) রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জনিকে আটক করে পুলিশ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

