বিএনএ, বিশ্বডেস্ক : ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটনে দুই দিনের আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
লেবাননের প্রতিনিধিদল বলেছে, ‘যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের নাগরিকদের জন্য অত্যন্ত স্বস্তির সুযোগ করে দেবে। , রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে । দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার দিকে রাজনৈতিক পথকে এগিয়ে নিয়ে যাবে।’
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এই আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘উত্থান-পতন থাকবে, কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেক। পুরো আলোচনা জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আমাদের নাগরিক ও সেনাদের নিরাপত্তা।’
বিএনএ/ ওজি
![]()

