31 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মোহাম্মদপুরে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

মোহাম্মদপুরে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

মোহাম্মদপুরে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

বিএনএ , ঢাকা : চাঁদা আদায়ের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে একজন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম মো. মেহেদী হাসান।
রোববার বিকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব জানতে পারে মোহাম্মদপুর এলাকায় একদল প্রতারক সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। র‌্যাব-২ এর একটি দল গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা উদ্যান থেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা আদায়ের সময় মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মেহেদী হাসানের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সাংবাদিক হিসেবে এই পত্রিকার পরিচয়পত্র কার্ড প্রদর্শন করে থাকে। তিনি সাংবাদিক পরিচয়ে দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাটাই মূলত তার কাজ।
তিনি এর আগে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন। ওই পত্রিকার পরিচয়ে জনসাধারণের সাথে প্রতারণাসহ চাঁদাবাজির অভিযোগে তাকে ওই পত্রিকার বহিষ্কার করা হয়েছিল।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!