26.6 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - জুলাই ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘যুক্তরাষ্ট্রের সব কথা মানতে বাধ্য নয় যুক্তরাজ্য’

‘যুক্তরাষ্ট্রের সব কথা মানতে বাধ্য নয় যুক্তরাজ্য’


বিএনএ, বিশ্বডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খুবই লেনদেননির্ভর’ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে সম্প্রতি যুক্তরাজ্যের শ্রম ও অবসরবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফাডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মেনে নেওয়ার জন্য যুক্তরাজ্য বাধ্য নয়। ইরানকে ঘিরে ট্রাম্পের দফায় দফায় দাবিগুলোকে সেই প্রেক্ষাপট থেকেই দেখা উচিত।

মিত্র দেশগুলোর প্রতি হরমুজ প্রণালি মুক্ত রাখতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যারা এই উদ্যোগে অংশ নেবে না, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ট্রাম্পের এই হুমকি প্রসঙ্গে প্যাট ম্যাকফাডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুরোধ মেনে নেওয়ার জন্য যুক্তরাজ্য বাধ্য নয়। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিটি দেশের রয়েছে।

গত রাতে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারও যুক্তরাজ্যের প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের অনাগ্রহ হতাশাজনক।

ইরানের পাল্টা হামলার কারণে প্রায় বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে হরমুজ প্রণালি। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাগরপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ