বিএনএ, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে বাসের চাপায় এক নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচ মাঝিপাড়া এলাকায় অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে এক নারীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, ঘাতক বাসটি শনাক্ত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ
![]()

