31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - মে ১৪, ২০২৬
Bnanews24.com
Home » আবারও সীমান্তে হত্যাকাণ্ড, বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আবারও সীমান্তে হত্যাকাণ্ড, বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


বিএনএ, ডেস্ক:আবারও সীমান্তে  বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে ।

নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খাদেমুল ইসলামসহ আরও কয়েকজন সীমান্ত এলাকার দিকে গেলে ৯০৬ নম্বর পিলারের কাছে ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই বিএসএফ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন খাদেমুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুরে নেওয়া হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তিকে “চিহ্নিত চোরাকারী” হিসেবে উল্লেখ করা হলেও, সীমান্তে এমন প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

সীমান্ত এলাকার সাধারণ মানুষের দাবি, কোনো অপরাধ বা সন্দেহের ঘটনা থাকলেও গুলি করে প্রাণ নেওয়া কখনোই সমাধান হতে পারে না।

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের ভাষ্য, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায়ই এমন গুলি ও প্রাণহানির ঘটনা ঘটছে, যা সীমান্তবাসীর স্বাভাবিক জীবনকে অনিরাপদ করে তুলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ