29 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭


বিএনএ, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন শ্রমিক নিহত হয়েছে।  আহত হয়েছে আরও ৬ জন।

বিষয়টি  নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক দাউদকান্দির হাসানপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। চাপাপড়া শ্রমিকদের মধ্যে সাতজন নিহত ও ৬ জন আহত হন।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, ফজলুর রহমানের ছেলে সালেক, বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন, রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আমরা রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং ট্রাকের নিচ থেকে ৭টি মরদেহ উদ্ধার করি এবং আরও ৬ জনকে জীবিত উদ্ধার করি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু