বিএনএ, ঢাকা: মধ্যপ্রাচ্যে সংগাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে বাজারমূল্য বৃদ্ধির এই চিত্র নিশ্চিত করা হয়েছে।
নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্যবসায়ীরা তেলের মূল্যে অতিরিক্ত ঝুঁকি বা ‘ঝুঁকি প্রিমিয়াম’ যুক্ত করা অব্যাহত রেখেছেন। এর ফলে পূর্ববর্তী অধিবেশনেই ব্রেন্ট ক্রুডের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায় ছুঁয়েছিল।
বিএনএ/ ওজি
![]()

