25 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা


বিএনএ, ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত।

সার্বিক অবস্থা বিবেচনা করে রোববার বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ