23 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


বিএনএ, ঢাকা : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনীর হাতে বাংলাদেশের মোট কত মানুষ হত্যা ও গণহত্যার শিকার হয়েছেন, সেটির সঠিক পরিসংখ্যান বের করতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা না হওয়ায় এ নিয়ে এখনও বিতর্ক হতে দেখা যায় বলে মন্তব্য করেন মন্ত্রী।

“সরকার মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গণহত্যার শিকার ও সব শহীদের একটি ‘নির্ভুল ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়ন করা সম্ভব হবে,” বলেন আজম খান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ