34 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিএনএ, রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আলিম দাইয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’ বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর