29 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পিকে হালদারের বান্ধবী অবন্তিকা তিন দিনের রিমান্ডে

পিকে হালদারের বান্ধবী অবন্তিকা তিন দিনের রিমান্ডে

পিকে হালদারের বান্ধবী অবন্তিকা তিন দিনের রিমান্ডে

বিএনএ, আদালত প্রতিবেদক : এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিামন্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হয়। দুদকের (দুর্নীতি দমন কমিশন) উপ-পরিচালক মো. সালাউদ্দিন তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য,তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারকে অর্থপাচারসহ নানান কাজে সহযোগিতা করার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

বিএনএ নিউজ/শাহীদুর,জেবি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী